আমি আর কারো নই

আমি আর কারো নই
নজরুল ইসলাম
(25/09/2017)
আমি আর কারো নই
নই যে কারো আপন,
ভালবাসার ছলচাতুরে
করল আমায় দাফন।
দিনের আলোয় সুর্য হাসে
রাতে হাসে চাঁদ,
জীবন আমার অন্ধকারে
কাটল না প্রভাত।
বিনা দোষে দোষী আমি
সর্বনাশা প্রেমে,
জ্যান্ত মরা হলাম আমি
মারলে ক্ষনে ক্ষনে।
জীবের প্রেমে মগ্ন হলাম
বাসতে ভাল তারে
বিষধর সেই কাল নাগিনী
ফনা তুলে ধরে।

প্রকৃতির কাছে গেলাম
মহান সে তো নয়,
আসমান থেকে পানি পড়ে
জমিন করল ক্ষয়।
পাহার নদী ঝরনা ধারা
সবই মিছে মায়া
মিথ্যে ভুবন মিথ্যে সব'ই
প্রান শুন্য যবে কায়া।


Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)