সারা জীবন পাখি তুমি খেয়ে যাও পিঁপড়া,
একদিন পাখি হবে মরন খাবে তোমায় পিঁপড়া।
নদীর স্রোত কি একদিকেই শুধু প্রবাহিত হয়?
উল্টো দিকেও পানি আসে জোয়ার যখন হয়।
একটি গাছ দিয়ে দিয়াশলাই এর হাজার কাঠি হয়,
এক কাঠিতেই মরন গাছের হাজার কাঠি নয়।
জোর দেখিয়ে মানুষের ধন করছ তুমি লুট,
মানবতার খর্ব করছ কেড়ে নিচ্ছ স্যালুট।
মনে রেখো সেদিন তোমার আর বেশি দূরে নয়,
দেয়ালে যেদিন পিঠ মোদের ঠেকে যাবে নিশ্চয়।
আজ হয়তো তুমি বেশি নব্য শক্তিশালী,
পালানোর পথ পাবে না খুজে ধরব দিয়ে ছালি।
৭২. অমাবস্যা
মনের আকাশ যখন তোমাকে নিয়ে রাজ্ঞাই, তোমার ছলের একরাশ মেঘ অমাবস্যা খুজে পাই।
Comments
Post a Comment