অব্যক্ত ভালবাসা
বালিকা-
দেখেছি তোমায় সপ্তরজ্ঞ্রের মাঝে,
বিশাল একটা ঝলকানী হ্রদয়ে মোর সাজে।
তোর নয়নে নয়ন রেখে বলল আমি কথা,
হ্রদয় যে মোর পুর্ন হবে হারাবে দূর ব্যাথা।
উল্লাসে আজ উন্মাদ আমি হারিয়েছি কুল,
সুখের কানন আমার বুকে হাজার রঙিন ফুল।
সাত পাচে আজ হিসেব কষার নাই যে সময় মোর,
বুকে আমার বাজছে এখন ভালবাসার সুর।
তোর কপালে একে দেব আলতো চুমুর রেখা,
ভালবাসা দেস না আমায় করব চাদে দেখা।
পৃথিবীর সব শৃখল আমি ছুড়ে ফেলে দেই দূরে
আয় না কাছে হাত বাড়িয়ে অচিন পাখি ওরে।
Comments
Post a Comment