ক্রোধ
ক্রোধ
___নজরুল ইসলাম।
ক্রোধ হল রাজার রাজা
ক্রোধে আগুন লাল,
ক্রোধের কবলে অবতল আমি,
ভাংগি আকাশ পাতাল।
ঝংকারে সব চুরমার করি
ভুলে যাই আপন পর,
ক্রোধের কবলে পরেই হায়
জীবন মোর অচল।
সুখের পৃথিবী তিক্ত লাগে
চিরতার মত স্বাদ,
অভাক সকল কাজ কথা আর
পাচকে বলি সাত।
ভাল কিছু সব মন্দ লাগে
চেহারা অমলিন,
লোকে সবাই প্রশ্ন করে
উত্তর পায় গরমিল।
হঠাৎ করে মায়ের কথা
মনে পড়ল ভাই,
তিক্ততা মোর মিষ্টি হল
আগুন হল ছাই।
রচনাকালঃ০২/০৮/২০১৭
Comments
Post a Comment