নিষ্ঠুর হ্রদয়

নিষ্ঠুর হ্রদয়
__নজরুল ইসলাম।

ক্ষুদার জ্বলায় মরবে
আবারও মারবে,
এমন কেন হয়?
সহ্য নাহি সয়-

অসহায়কে মারন, এ কেমন ধরন!

অনেক মানুষের ভীড় ঠেলে,
দেখি ভাই দেখি,
চেয়ে দেখি সেকি!
এটাও সম্ভব! 
নহে মিথ্যা নহে গোজব।
মাথা দিয়ে রক্ত ঝরছে,
পরে আছে একটু যুবক।

আহ! কী করুন সেই দৃশ্য।
সেথায় হাসছে একজন,
কাদছে সারা বিশ্ব।

কে করল এমন?
কেন ভাই?
খাওয়ার জন্য।
খাওয়ার জন্য!
একটি মাত্র রুটি চেয়েছিল ছেলেটি,
এ নহে এক বিরাট অংকের ঘোষ,
রুটি চাওয়াটাই ছিল তার দোষ।

ঘাড়ে ধরে টেনে তারে
তৃণ খন্ডের চেয়েও তুচ্ছ করে,
ছুড়ে মারল ডাস্টবিন এর ধারে।

কোমর থেকে বেল্ট বের করল সাহেব
তারপর?
সজোরে আঘাত হয়ে গেল ব্যাহুশ।

ছেলেটি_
ক্ষুদিত দেহ নিয়ে বসা ছিল তখনো,
যবে দর্শন করল এক কোর্ট পড়া সাহেব।

একটু এগিয়ে
কাদো কাদো কন্ঠে_

তিনদিন না খেয়ে
পড়ে আছি পাথর হয়ে,
ক্ষুদার জ্বালায় ধরে গেল গলায়।
দাও ভাই একটি রুটি,
মিনতি করি আপনায়।

নাহি দিল রুটি,
মারল ধাক্কা পড়ল ছেলেটি।
আবারও করল আঘাত!
এমন মানুষ হয় এই ভুবনে
সে হল জুলুমবাজ আর ডাকাত।


Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)