বন্ধু মহল

বন্ধু জালাল জ্বালাময়ী সে থাকে জালালী কবুতের দেশে,
মাঝে মধ্যে ছবি আপলোড দেয় খল নায়কের বেশে।

কৃষক বাবার স্বপ্ন পুরন করল আপ্রান চেষ্টায়,
মনটা খুলে হাসছে এবার ঘুড়ছে সারা দেশটা।

ফারুক, নাজমুল এ,এস,আই হল পুলিশ প্রশাসন,
চোরকে ধরে মানুষ বানায় বাড়ায় অতি শাসন।

শিক্ষা হল নীতির রাজা, শিক্ষা কর ভাই,
বন্ধু মিজান পণ করেছে প্রভাষক হল তাই।

এমন করে বন্ধু মহল ছেয়ে আছে দেশটা,
প্রবাস বন্দুর ভালবাসায় কাটে না যেন রেশটা।

বন্ধু তোমরা সুখে থেকে সারা জীবন ভর,
মিনতি তোমাদের করো না মোরে হ্রদয় থেকে পর।

আশায় আমি স্বপ্ন বুনি স্বপ্ন করি চুরি,
তোমাদের নিয়ে সাজিয়ে রাখি আমার মনের বাড়ি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)