নিষ্ঠুর ছেলে
নিষ্ঠুর ছেলে
____নজরুল ইসলাম
১৫/০৭/২০১৭
-----------------
পৃথিবীটা এখন নিষ্ঠুর নগরী
নিষ্ঠুর আমাদের মন,
নিজের চিন্তায় ব্যস্ত থাকি
আকাম সারাক্ষন।
ভোগ বিলাসে মত্ত থাকি
স্বার্থটাকে বাচিয়ে রাখি
পরের চিন্তা বাদ,
এমন গাধার গাধা আমি
মনে হয় যেন ফেরাউন মমি,
ধিক্কার নিয়ে পথ চলি
কাটিয়ে দেই রাত।
মা জননী মহান সেতো
আদর সোহাগ পেলাম যত
গড়েছি জীবন খানা,
বউয়ের চিন্তায় ঘুম আসে না
শাড়ীর আচল ধার ছাড়ি না
মা'কে দেই না দানা।
দিন মাস বছর পেরিয়ে
অনিদ্রায়, অবহেলায় কাটে জীবন
চোখের জলে সাগর,
জননীকে দেখি না আমি
নিষ্ঠুর যেমন নির্বোধ তেমনি
বউকে করি আদর।
মা আমার কেদেছে তখন
ভাত খাইনি আমি যখন
হায় রে মা জননী,
এখনো মা কাদেন তিনি
গোয়াল ঘরে রাখি আমি
হাতে শুন্য থালা খানি।
শত কষ্ট আর যন্ত্রনা ভরা
মায়ের জীবন খানি,
মা'কে বলি পাগলী তুমি
বউকে ডাকি রানী।
সংসার এখন সুখেই আছে
মস্ত বড় লোক,
আমার মুখে শুধুই হাসি
মায়ের মুখে দুঃখ।
হায়-রে বোকা ছেলে
নিষ্ঠুর তুমি, নির্বোধ তুমি
জান্নাত দিলে ফেলে!!!
(নিউজটা পড়ে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমরা আজও মানুষ হতে পারলাম না। ছোটবেলা থেকেই গল্প কবিতা লিখার শখ ছিল, আজ অনেক বছর পর আবার লিখলাম। কেমন হল জানি না। তবে এইটুকু বলব, আমরা কেউ মা বাবার সাথে কটু ভাষায় কথা বলব না। সবার কাছে আমার হাত জোর অনুরুধ থাকবে।)
---নজরুল স্যার।
Comments
Post a Comment