আমার ছেলেবেলা

#আমার_ছেলেবেলা
         _নজরুল ইসলাম
♥♥♥♥♥♥♥♥♥♥

ছোট্ট যখন ছিলাম আমি শ্রম দিতাম পন্ড,
লিচু গাছের ফল চুরিতে দিতে হত দন্ড।
ঘুরতাম আমি দিবানিশি ঘরের বাইরে বাইরে,
সকল সুখের আস্তানাটা এখন আমার নাইরে!
ৈচত্র মাসের দুপুর বেলায় সাতার কাটতাম দিব্যি,
রুহুল, নাজমুল,সাইফুল ছাড়াও থাকত সাথে সবে।
পাঠশালাতে ফাকি দিয়ে যেতাম তেতুল তলে,
পরের দিনে সোবহান স্যার এর কান ঢলাতে জ্বলে।
গোল্লাছুট আর ফুটবলেতে বিকাল যেত কেটে,
সকাল হলেই আবার যেতাম তালতলীর ঐ বটে।
জোয়ারের পানি উঠত বেয়ে রাস্তার কিনার ধরে,
রুই আর চিতল লাফ মারিত একটু আধটু পরে।
আরো আমি আনন্দ পেতাম ছোট্ট মিনি পুষে,
তাকে নিয়েই হারিয়ে যেতাম স্বপ্নপুরীর দেশে।
উষার গায়ে তুষার মেখে থিরথিরিয়ে কেপে,
খেলার মাঝেই কাটিয়ে দিতাম হ্রদয়টাকে সপে।
এখন আমার ইচ্ছে জাগে ছোট্ট হতে ভাইরে,,
বল'না আমি কেমন করে আবার ছোট্ট হইরে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)